1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সুবিধা ভোগীদের সরকারি ভাতার টাকা লুটে নিলেন সমাজসেবা কর্মকর্তা

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭৯০ Time View
একাধিক মোবাইল ও নথিপত্রসহ নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে সুবিধা ভোগীদের সরকারি ভাতার টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে। সমাজসেবা অধিদপ্তরের সরকারি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানেরা ফাঁস করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা ছুটে যান সমাজ সেবা কর্মকর্তার ভাড়া বাসায়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপরাধ অপকর্মের লুটপাটের আসল রহস্য। এ সময় তার দ্বিতীয় স্ত্রী মুক্তা আক্তার ও দুই সন্তান আছিব ও তৌহিদ ভাতভোগীদের টাকা লুটে নেয়ার কথা সাংবাদিকদের জানান।

এ সময় স্থানীয় সংবাদকর্মীরা নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন ও নগরকান্দা থানার সার্কেল শাকিল আহম্মেদকে অবগত করলে নগরকান্দা থানার এস আই গোলাম কিবরিয়ার নেতৃত্ব কয়েকজন পুলিশ ঘটনা স্থলে গিয়ে একাধিক মোবাইল ফোন, অসংখ্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অসংখ্য ভাতা ভোগীদের আবেদন কাগজপত্র সহ বিভিন্ন আলামত জব্দ করে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগম ও তার আগের স্বামীর ঔরসজাত দুই সন্তান কে এবিষয় জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়।

এ সময় ভুক্তভোগী লাইলী বেগম ও হাসিনা বেগম বলেন- আমাদের সরকারি ঘর দেওয়ার নামে প্রথমে সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম তার ছেলে আছিব এর মাধ্যমে ৪টি ঘরের ২৫ হাজার করে মোট ১ লাখ টাকা নেয় ও বিভিন্ন ভাতা করে দেওয়ার নামে ২ লাখ ৬৪ হাজার টাকা নগদ লুটে নেয় বলে ভুক্তভোগীরা জানান।
মুক্তা বেগমের দ্বিতীয় সন্তান পুলিশ পরিচয়কারী আছিবের কথায় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য – সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ সরকারি টাকা, সুবিধা ভোগীদের টাকা কিভাবে লুটে নেন, করেন আত্মসাৎ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!