1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৪৯ Time View

‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্য নিয়ে ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির বাস্তবায়নে ফরিদপুরে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার ৯ মে) সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কাযার্লয় চত্বরে পুষ্টি সপ্তাহ—২০২৪ এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। এরপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রখেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর—কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু—স্পষ্ট ধারনা দেওয়া। মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!