1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জামিন পেলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫৮৬ Time View

আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক অরুপ কুমার বসাক তাকে জামিন মঞ্জুর করেন। বিকালে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল খায়ের জানান, মামলার বাদী সৈয়দ আলী শেখ আদালতে উপস্থিত থেকে জামিনের ব্যাপারে আপত্তি না করলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। তবে, এ জামিন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মঞ্জুর করা হয়েছেও বলে জানান পুলিশের এ কোর্ট পরিদর্শক।

প্রসঙ্গ, গত রবিবার (১৪ এপ্রিল) সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটতরাজের পর বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে একইদিন দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর সহ ৩০ জনকে গ্রেপ্তার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!