1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গায় ইফতারের আগে রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ২০

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৬৬০ Time View

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মনসুরাবাদ বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে মনসুরাবাদ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদের কথা কাটাকাটি হয়। বিষয়টি সেসময় এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। আজ বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে সাজ্জাদ খাপুরা এলাকায় গেলে বাইজিদের লোকজন তাকে হামলা করে। বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়‌। সংঘর্ষ চলাকালে সুযোগসন্ধানী কিছু মানুষ মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুটে নেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!