1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ফরিদপুরে ব্যাংক কর্মকতার্দের সাথে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে থানার ওসি হাসানুজ্জামানের মতবিনিময় সভা

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৬৭৬ Time View

রমজানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে ফরিদপুরে ৩৬ টি ব্যাংক ম্যানেজার ও ব্যাংক কর্ম কর্তাসাদের সাথে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা করেন ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান। আজ সকাল ১১ টায় ফরিদপুর কোতয়ালী থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংক কর্মকর্তাদের ব্যাংক ও ব্যাংকের আশপাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখাসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন। মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারাও তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান জানান, ঈদ মৌসুম এলেই কিছু অপরাধী ব্যাংকিং করতে আসা গ্রাহকদের টার্গেট করে নানা উপায় তাদের সর্বশ্রান্ত করার চেষ্টা করে। তিনি বলেন, এজন্য আমরা নিউমার্কেট তিতুমীর বাজার এলাকায় কেনাকাটা করতে আসা ক্রেতাদের এবং ব্যাংকিং সহ নগদ টাকা বহনে সতর্ক হতে পরামর্শ দিয়েছি। এ সময় মলম পার্টি ও ছিনতাই কারীদের দৌরাত্ম বেড়ে যায়। সেই সাথে এসব প্রতারক চক্র ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করে এমন কাউকে সন্দেহ হলেই তাৎক্ষণিক পুলিশেকে ইনফর্ম করতে হবে পুলিশ সবর্দা সহযোগিতা করতে আপনাদের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিরাপত্তা জোরদার করার জন্য নাইট গার্ড বাড়াতে এবং সিসি ক্যামেরা সচল রাখতে হবে। তিনি বলেন, ছিনতাইকারি ও মলম পার্টি হতে সাবধান হতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি। ব্যাংকিং করতে আসা গ্রাহকদেরকেও সচেতন করতে ব্যাংক ম্যানেজারদের আহবান জানান তিনি এবং তাদের সতর্ক করতে বলেন। ঈদের আগে গ্রাহকরা যাতে নিরাপত্তার সাথে টাকা লেনদের করতে পারে সে ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের সচেতন থাকতে হবে। পাশাপাশি পুলিশও ব্যাংক এলাকায় সব সময় টহলে থাকবে। এরপরও কোন অসঙ্গতি দেখলে সাথে সাথে পুলিশকে জানানোর নির্দেশনা দেন তিনি। বিশেষ করে ছুটির সময় যারা ডিউটিতে থাকবে তাদেরকে মোবাইল অ্যাপসের মাধ্যমে মনিটরিং করারও পরামর্শ দেন। সভায় ব্যাংক কর্মকর্তাদের সাথে আসন্ন ঈদ উল ফিতর পূর্ববর্তী সময়ে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!