1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গায় চোরাই ইজিবাইক সহ আন্তঃজেলা দুই চোর আটক

স্টাফ রিপোর্টার ॥
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৬০৭ Time View

ফরিদপুরের ভাঙ্গায় চোরাই ব্যাটারিচালিত ইজি বাইক সহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে ভাংগা থানা পুলিশ। মঙ্গলবার ভাঙ্গা পৌরসভার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও কৃষি মার্কেট এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়। আটককৃত দুই চোর হলো, সরোয়ার মৃধা (৩৫), পিতা-মৃত মোতাহার মৃধা, সাং-পশ্চিম ভাষানচর, থানা-কোতয়ালী ও অপরজন ইয়াসিন মোল্লা (৩০), পিতা-রাজ্জাক মোল্লা, সাং-চরকান্দা, থানা-ভাংগা, উভয় জেলা- ফরিদপুর।
ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ জানান, ভাংগা থানা পুলিশের একটি বিশেষ টিম ভাংগা থানা এলাকার ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাংগা কৃষি মার্কেটে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ২ জনকে আটক করে। এসময় এদের কাছ হতে ১টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আজ বুধবার তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় আরেকটি চুরির মামলা রেকর্ড হয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!