1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গায় মহাসড়কে বাস উল্টে নিহত-৩, আহত- ২২

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭১৪ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুই যাত্রী ও চিকিৎসাধীন একজন সহ তিন যাত্রী নিহত হয়েছে এ সময় শিশু, মহিলা পুরুষ সহ কমপক্ষে ২২ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী বাবনাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার পুনডুরিয়া এলাকার মৃত্যু ইদ্রিস আলীর এর ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫), ইকবাল হোসেন (৩৬) তিনি বরিশাল উজিরপুরের হানুয়া এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তার পরিচয় পাওয়া যায়নি।

আহত ২২ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ বিষয়টি নিশ্চিত ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ (ঢাকা মেট্রো ব-১২-৩০২০) ঘঠনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন ও আরেক জন চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকালে মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। এ সময় আরো ২২ জন যাত্রী আহত হন। ট্রিপল নাইনে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালান। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, দুইজনের পরিচয় মিলেছে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!