1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে পাট ভর্তি ট্রাকে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৬১৫ Time View

ভাঙ্গা প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় পাট ভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৫ মার্চ) বিকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনতা ও ভাঙ্গা ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ আগুনে ১০ লাখ টাকার ক্ষয়— ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাট ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নান্নু মিয়া জানান, তার নিজের গুদাম থেকে ট্রাকে তিনশ’ মন পাট ভর্তি করা হয়েছিল। পাট ভর্তি ট্রাকটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকার সময় হঠাৎ ট্রাকে আগুন ধরা দেখতে পাই।

তবে ধারণা করা হচ্ছে কোন শ্রমিক সিগারেট খেয়েছে। সেই আগুন থেকে সূত্রপাত হয়ে থাকতে পারে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আবু জাফর জানান, পাটের ট্রাকে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে, অধিকাংশ পাট পুড়ে গেছে ও নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!