1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

ফরিদপুরে শিশু হত্যার দায়ে এক যুবকের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

হারুন—অর—রশীদ
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫৯ Time View

ফরিদপুরে মুক্তিপণের দাবিতে আবু বক্কার (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের ফাঁসি ও অপর আরেক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জিন্দার খলিফা (২৬)। জিন্দার খলিফা জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া এলাকার টুকু খলিফার ছেলে।

একই সাথে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির নাম মাহাবুল শেখ (৩৯)। সেও একই উপজেলার মেহেরদিয়া গ্রামের কাঞ্চু শেখের ছেলে। আদালত মাহাবুলকে যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন মাসে ফরিদপুরের নগরকান্দার মেহেরদিয়া এলাকায় মুক্তিপণের দাবিতে আবু বক্কার নামের এক শিশু সন্তানকে গলা টিপে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। শিশু আবু বক্কার ওই এলাকার পাচু খলিফা নামের এক ব্যক্তির ছেলে।

পরে এ ঘটনায় নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করে ওই শিশুর বাবা। অতঃপর নগরকান্দা থানার উপ—পরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফার দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র (চার্জশিট) কোর্টে দাখিল করেন। এ ঘটনায় দীর্ঘ তথ্য উপাত্ত ও স্বাক্ষী শেষে ঘটনার পাঁচ বছর পর কোর্ট এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল জানান, আসামী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!