1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

ফরিদপুর—২ আসনে আওয়ামীলীগ প্রার্থী লাবু চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৭০৭ Time View
ছবি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর—২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী

ফরিদপুর—২ আসনে আওয়ামীলীগ প্রার্থী লাবু চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর—২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। (৩০ শে নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে বিশাল মটর শোভাযাত্রাসহ নেতাকর্মীদের সাথে নিয়ে নগরকান্দার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাষ্টার, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য শফি উদ্দিন, কাজী বাবুল, খন্দকার রেজাউর রহমান চয়নসহ হাজার হাজার নেতাকর্মী মোটর শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।

এসময় মুখরিত হয়ে ওঠে সালথা—নগরকান্দার রাস্তাঘাট। মনোনয়ন পত্র জমাদান শেষে লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমিও মায়ের মতো সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি এই এলাকার জনগন কোন সন্ত্রাসী কে নয়, শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!