1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

নৌকার বিরুদ্ধে তৃতীয় বারের মতো লড়বেন নিক্সন চৌধুরী

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯১১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণের মধ্যে দিয়ে মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) তৃতীয় বারের মতো নৌকার বিরুদ্ধে লড়বেন বলে একাধিক সুত্রে জানা গেছে। তিনি ফরিদপুর—৪ (ভাঙ্গা—সদরপুর—চরভদ্রাসন) আসনের বর্তমান সংসদ সদস্য। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে, রোববার আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর নাম ঘোষণা করেছে দলটি।

নিক্সন চৌধুরী বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি ২০১৪ ও ২০১৮ সালে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই দুটি নির্বাচনকালীন তিনি দলীয় কোনো পদ—পদবীতে ছিলেন না। তবে, ২০২০ সালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হোন। এরপর থেকেই তার নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা—সমাবেশে জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন। তবে, এবারও তিনি নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার আওয়ামী পরিবারের সন্তান। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াছ চৌধুরীর ছেলে ও সাবেক হুইপ নূর—ই আলম চৌধুরী লিটনের ভাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিক্সন চৌধুরীর অংশগ্রহণের বিষয়ে জানিয়েছেন একাধিক নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন, এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন।

নির্বাচনে নিক্সন চৌধুরীর অংশগ্রহণের বিষয়ে জানান ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি নিক্সন চৌধুরী পন্থী একজন আওয়ামীলীগের নেতা। তিনি বলেন, আমরা শতভাগ আশাবাদী মাননীয় সংসদ সদস্য এবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর আগেও সে দুইবার স্বতন্ত্র থেকে এমপি নির্বাচিত হয়েছে। এবার তিনি নৌকার জন্য মনোনয়ন কিনছিলেন হয়তো কোনো কারনে পাননি। তবে, নিক্সন চৌধুরী উন্নয়নের রাজনীতি করেন। এই উন্নয়নের ধারাবাহিকতায় তিনি এবারও নির্বাচন করবেন। নির্বাচনে তার জয়ের লক্ষ্যে আমরা তিন উপজেলার জনপ্রতিনিধি প্রস্তুত রয়েছি। এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় তার নিজ বাসভবনে তিন উপজেলার নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করছেন বলে একটি সুত্র নিশ্চিত করেছেন। সুত্রটি জানিয়েছেন, আগামী বুধবার (২৯ নভেম্বর) তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!