1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান আধুনিক মধুখালী গঠনে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মাসুদুর রহমান মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা  গোপালগঞ্জে একদিনে আওয়ামী লীগের ১৮ নেতার পদত্যাগ ঘোষণা যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতনের মূলহোতা গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে মধুখালীতে জামায়াতের গণমিছিল সদরপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ: বাইকসহ আটক ২ ফরিদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর ছিনতাইকারী চক্রের নৃশংস হামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি

পদ্মা সেতু দিয়ে গেল মালবাহী ট্রেন

বাঙ্গালী খবর ডেস্ক 
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৯ Time View
ভাঙ্গা থেকে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যায় একটি মালবাহী ট্রেন। - বাঙ্গালী খবর।

প্রথমবারের মতো ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত গিয়েছে পাথর বোঝাই করা সাত বগির একটি মালবাহী ট্রায়াল ট্রেন। মালবাহী ট্রেনের গতি পরীক্ষার জন্য স্পেশাল এই ট্রেনটি পদ্মা সেতু দিয়ে দুইবার যাওয়া-আসা করে রেল সুত্রে জানা যায়। যার সর্বোচ্চ গতি ছিলো ৮০ কিলোমিটার।
গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। সেখান থেকে সাড়ে নয়টার দিকে ভাঙ্গার উদ্দেশ্য আবার ছেড়ে আসে। এটিই প্রথম পদ্মাসেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির ট্রায়াল।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা থেকে ২৮ কিলোমিটার দূরের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য মালবাহী ট্রায়াল ট্রেনটি রওয়ানা হয়। সকাল ৯ টা ছয় মিনিটের দিকে সেটি মাওয়া স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের গতি ছিল ঘন্টায় ৬০ কিলোমিটার। এরপর মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে সকাল সাড়ে নয়টার দিকে রওয়ানা হয়ে সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গায় আসে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, সকাল থেকে যাওয়া-আসা মিলিয়ে দুইবার পদ্মাসেতু পার হয়ে পাথরভর্তি মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। সাতটি বগির এই মালবাহী ট্রেনটি ভাঙ্গা স্টেশনেই ছিল। এটিতে করে পদ্মাসেতুর রেল প্রকল্পের পাথর আনা নেওয়া করা হত।
এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সর্বোচ্চ ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে একটি যাত্রীবাহী ট্রেন ৪ বার যাওয়া-আসা করে। ট্রেনটি পর্যায়ক্রমে ৬০, ৮০, ১০০ এবং ১২০ কিলোমিটার গতিতে ছুটে চলে।
আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্র ও শনিবার এ দুইদিনে যাত্রীবাহী এবং মালবাহী দুটি ট্রেনের গতি পরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!