1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আটা বোঝাই ট্রাক সড়কের পাশের একটি টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়লে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুরাইয়া বেগম (২৬) নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) ভোররাত প্রায় ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া বেগম সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার বাসিন্দা শামীম খানের স্ত্রী। পরিবারসহ তিনি মালেঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-মেট্রো-ট-১১-৬১১০ নম্বরের আটা বোঝাই ট্রাকটি টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। মালেঙ্গা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে একটি টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে।

এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সুরাইয়া বেগম ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যদের দাবি, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!