1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পরিণতি: এমপি ইলিয়াস মোল্লা

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৯ Time View

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিক পরিণতি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মীসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। তাদের সম্মিলিত আত্মত্যাগ ও সংগ্রামের ফলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস মোল্লা বলেন, জুলাই শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগ এ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের রক্তের ঋণের ওপর দাঁড়িয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন্দ।

আলোচনা সভায় বক্তব্য দেন মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাঈম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুহুল আমীন, মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নুসহ এনসিপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অতীতের সব বিভেদ ভুলে একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, মানবিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!