1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সালথায় আনসার-ভিডিপির ৫৫টি গাছের চারা ও ১ হাজার তালের বীজ রোপণ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার জাতিসংঘে এখন আর মানবতা উচ্চারিত হয় না বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মুকসুদপুরে এমইপি গ্রুপের এরিয়ায় “সহযোগী সম্মেলন” অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার কোটালীপাড়ায় মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের

নিউইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি

স্টাফ রিপোর্টার 
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৯৯১ Time View

রমজান মাসের স্বীকৃতির পর নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে ৫ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি মিলল। গত ২৪ আগস্ট এক সার্কুলারে সিটির কম্যুনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট মুসলিম আমেরিকানদের জন্য বিশেষ এই খুশির বার্তা দেন।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটি কাউন্সিলের পর নিউইয়র্ক সিটি হলো দ্বিতীয় সিটি যেখানে মাইকে আজান প্রদানের অনুমতি পাওয়া গেল।

এই সিদ্ধান্তকে মুসলিম কম্যুনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ‘স্যাফেস্ট’ (সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং)’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন।
মাজেদা এ সংবাদদাতাকে জানান, সিটি কাউন্সিলের এ সিদ্ধান্তের জন্য অনেক কাঠ-খড় পুড়তে হয়েছে। আশা করছি শিগগিরই দুই ঈদের দিনে সিটির সকল অফিস-আদালতেও মুসলমানদের জন্য সবেতন ছুটির বিধি এবং জুলাই মাসকে ‘মুসলিম ঐতিহ্যের মাস’ হিসেবে স্বীকৃতি আদায়ের দেন-দরবারেও আমরা সফল হব।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে তৃতীয় বৃহত্তম ধর্মাবলম্বী হচ্ছেন মুসলমানেরা। প্রথম হচ্ছে খ্রিস্টান এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছেন ইহুদি স¤প্রদায়। এই সিটিতে সাড়ে ৭ লাখ মুসলমান বাস করছেন এবং নিউইয়র্ক মেট্রোপলিটন সিটিতে এ সংখ্যা ১৫ লাখের বেশি। বাংলাদেশিদের পরিচালিত ৩৫টিসহ মোট ১৭৫টি মসজিদ রয়েছে সিটির অলি-গালিতে।
সবগুলো মসজিদে নামাজের আজান মাইকে শুরু হলে বিশ্বের রাজধানী খ্যাত এই সিটিও ‘মসজিদের শহর’ হিসেবে পরিণত হবে বলে মনে করা হয়েছে।
ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট তার সার্কুলারে উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে সকল ধর্মের আচার-অনুষ্ঠানকে সংহত করার কথা রয়েছে। সে তাগিদেই এটি করা হলো।
উল্লেখ্য, ব্রæকলীনে নূর আল ইসলাম মসজিদে আজান প্রচারিত হতো মাইকে। কয়েক বছর আগে এলাকার ভিন্ন ধর্মাবলম্বীরা সিটি প্রশাসনে আপত্তি জানালে সেই বিধি বাতিল করা হয়। এরপর থেকেই মুসলিম স¤প্রদায়ের পক্ষ থেকে সিটি কাউন্সিলে দেন-দরবার শুরু হয়েছিল। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!