1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

গোপালগঞ্জ-১ আসনে নবনির্বাচিত এমপির প্রথম সমন্বয় সভা

সোহেল রানা
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৭ Time View

সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাঁর প্রথম সমন্বয় সভা করেছেন। সভাটি মুকসুদপুর উপজেলা বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সরকারি প্রকল্পসমূহের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত এমপি বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। এতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় সংশ্লিষ্টরা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তুলে ধরেন। শেষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুর উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার এবং এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!