1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন ১১ প্রার্থী

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালী আংশিক) আসনে শেষ দিনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বোয়ালমারী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট স্থানে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এদিন মনোনয়ন দাখিলকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি ও নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম- তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত প্রার্থী শাহ মুহাম্মদ আবু জাফর তিনি বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।

জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিশ থেকে শরাফত হুসাইন,

স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা হলেন, মো. আরিফুর রহমান (দোলন) (স্বতন্ত্র), মো. গোলাম কবীর (স্বতন্ত্র), মো. সাহাবুদ্দিন আহমেদ (স্বতন্ত্র-বিদ্রোহী) , মো. হাসিবুর রহমান অপু ঠাকুর (স্বতন্ত্র-বিদ্রোহী এনসিপি), বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু (বিদ্রোহী),আরজুমান বানু, আবুল বাশার খান,উপজেলা ভিত্তিক হিসাবে বোয়ালমারী উপজেলায় ৯ জন, আলফাডাঙ্গা উপজেলায় ১ জন এবং মধুখালী উপজেলায় ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান জানান, “রোববার একটি ও সোমবার শেষ দিনে বোয়ালমারী উপজেলা রিটার্নিং অফিসে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি প্রার্থীরা সংশ্লিষ্ট অন্যান্য উপজেলা অফিসে মনোনয়ন জমা দেন।”
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!