1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুকসুদপুর সংবাদদাতা
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত রবিউল ইসলাম বিপি নম্বর ৮৪১০১২৪১৫১। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান মোল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপুল বাজার এলাকায় নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঢাকা মেট্রো-ব ১১-০২২১ নম্বরের বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
এ ঘটনায় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!