1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী শিমুল

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানি) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল আলম শিমুল। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আশরাফুল আলম শিমুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ।
এ সময় ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেন, আশরাফুল আলম শিমুল বিগত সময়ে যে তিনটি নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই তিনি স্বশরীরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এবার প্রথমবারের মতো তিনি স্বশরীরে উপস্থিত হতে পারেননি। মুকসুদপুরে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্যের মাধ্যমে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই তিনি উপস্থিত হতে পারেননি। তিনি আরও বলেন, মামলাগুলো বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। একজন ব্যারিস্টার হিসেবে আমি নিজেই বিষয়গুলো তদারকি করছি। আশা করি দ্রুত এর সমাধান হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুকসুদপুর–কাশিয়ানীর সাধারণ জনগণ আমাদের সঙ্গেই থাকবে। ব্যারিস্টার সবুজ অভিযোগ করে বলেন, আজ আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে যে কর্মকাণ্ড চালানো হয়েছে, ইনশাআল্লাহ জনগণ তার জবাব ভোটের মাধ্যমেই দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!