1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর-২, আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহ্ মোঃ আকরাম আলী

সালথা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, আসনে ১০ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেসিয়াম সদস্য মাওলানা শাহ্ মোঃ আকরাম আলী (ধলা হুজুর)।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহরাজ শারবিনের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দেন তিনি।

এসময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা খেলাফত মজলিশ এর আমীর মাওলানা আমজাদ হোসেন, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামী আমীর সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল মুরাদ ও সালথা উপজেলা খেলাফত মজলিশ এর আমীর মাওলানা মফিজুর রহমান।

মনোনয়ন জমা দেওয়ার পরে শাহ্ মোঃ আকরাম আলী বলেন- ইসলাম শান্তির ধর্ম, আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

পরে বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!