1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ২

রাসেল কাজী
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে, ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি নামে দশম শ্রেণির স্কুলছাত্র ও তার সহপাঠী অনুজ নামে দুজন নিহত হয়েছে। মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে রাফি এবং শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ মজুমদার মোটরসাইকেলে করে উপজেলা সদরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী অনুজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দশম শ্রেণীতে পড়ুয়া দুই স্কুলছাত্রের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!