1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ Time View

ফরিদপুরের সদরপুরে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) এ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল ধানের শীষের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১ টায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওনের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সেলিম খন্দকার। এছাড়াও উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়াও এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ মিজানুর রহমান মোল্লা (রিক্সা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা ইসহাক চোকদার (হাত পাখা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী রায়হান জামিল (লাঙ্গল প্রতীকে) সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!