1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

১৭ বছর পর ভোটাধিকার ফিরবে, ধানের শীষের বিজয় নিশ্চিত—শামা ওবায়েদ

লাবলু মিয়া
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ Time View

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের আপামর জনতা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এমনকি নতুন ভোটাররাও বহু বছর ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এ নির্বাচনে ধানের শীষের সুনিশ্চিত বিজয় হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন, নগরকান্দা ও সালথায় তাঁর বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান ব্যাপক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি নিজেও বাবার আদর্শ অনুসরণ করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শামা ওবায়েদ আরও বলেন, ফরিদপুর অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গত ১৭ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে সালথা ও নগরকান্দায় স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। যুবক ও নারীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থাও নেই।
তিনি জানান, নির্বাচনে বিজয়ী হলে সালথা ও নগরকান্দায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগব্যবস্থা এবং যুব ও নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইশা, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসারসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!