1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে হাসান আশরাফের নেতৃত্বে বিশাল মিছিল

লাবলু মিয়া
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৮৪ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন করেছে ফরিদপুর জেলা ও মহানগর যুবদল। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎এর আগে সালথা উপজেলা যুবদলের নেতা হাসান আশরাফের নেতৃত্বে হাজারো নেতা–কর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফরিদপুর–মুজিব সড়ক প্রদক্ষিণ করে জনসমুদ্রে পরিণত হয়।
‎
‎ফরিদপুর শহরের প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম. এম. ইউসুফ। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সহসভাপতি কে. এম. জাফর, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক বি. এম. নাহিদুল ইসলাম প্রমুখ।
‎সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
‎বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!