1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত শতাধিক বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান মেহমান ভারতের ক্বারী ইয়াসিন আলী মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও

ষড়যন্ত্র হচ্ছে, শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে: গোপালগঞ্জে শেখ সেলিম

সোহেল রানা
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৭১৪ Time View

জাতীয় শোক দিবসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ শোক সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের টানা ৮ বারের সাংসদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, “নরপিশাচ নূর, ডালিম আর কর্ণেল হুদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করে মেরেছে। এরা সবাই বঙ্গবন্ধুর পরিবারের কাছের লোক ছিল। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। পাকিস্তানীরা কিন্তু বঙ্গবন্ধুকে মারতে পারে নাই, বাংলার কিছু মীরজাফররা তাঁকে মারলো। এখনো কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এখন আমাদের সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে।”

এমপি শেখ সেলিম আরও বলেন, “বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো এই দেশকে স্বাধীন করার জন্য। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি নার্গিস বেগম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী সহ জেলা ও পাঁচ উপজেলার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!