1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৫ Time View

 

পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস তথা শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ)
মাহবুবুল আলম এক প্রে বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নির্দেশনায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে এস্টেট শাখার সহযোগিতায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কার্যক্রমের বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম বলেন, সুন্দর ও পরিপাটি ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে। আর যাদের জন্য ক্যাম্পাস, পরিচ্ছন্নতা কার্যক্রমে সেই শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তি মাত্রা যোগ করে। তাই ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশনায় আমরা শিক্ষার্থীদের নিয়ে সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করছি।
বদরুল ইসলাম আরো বলেন, আগামীতে শিক্ষার্থীদের নিয়ে ছোটো ছোটো দল গঠন করে নির্দিষ্ট স্থান পরিষ্কার রাখার দায়িত্ব বণ্ঠন করে দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে যেমন দায়িত্ববোধ তৈরি হবে। তেমনই কাজও সহজ হয়ে যাবে।
এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!