1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২

হুসাইন আহমদ কবির
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৫ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে । এই ঘটনায় প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে । প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুর গামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস, ভাংগা গামী একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হয় । মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে বাসের চাপায় মোটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!