1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

পপুলার ২৪ নিউজ এর এক যুগপূর্তিতে হায়দার হোসেনকে সম্মাননা

রাসেল কাজী
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০৬ Time View

২৫ শে সেপ্টেম্বর বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে ও কেক কেটে ১২তম বর্ষে পদার্পণের অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ পপুলার ২৪নিউজ ডটকম-এর অফিসে এসে অভিনন্দন জানান। এই প্রতিষ্ঠানটি অন্যান্য গুণীজনদের সাথে মুকসুদপুর সংবাদ সম্পাদককে তৃণমূল সাংবাদিকতায় উম্মেষ ও বিকাশের ধারা অব্যাহত রাখায় সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি, পপুলার২৪নিউজ ডটকম এর সম্পাদকসহ অন্যান্য অতিথিবৃন্দ তার হাতে সম্মাননা তুলে দেন। পপুলার২৪নিউজ ডট কম-এর সম্পাদক মো: মাসুদ মিয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক শাকিল রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিজিএম মো.আনিসুর রহমান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এজিএম শাকিবুল আলম খান। রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকতা মো: এহতাশামুজ্জামান আসিফ, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, পপুলার টোয়েন্টিফোর নিউজের নির্বাহী সম্পাদক আতিক রহমান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল অফিসার ইকবাল হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি, গ্লোব ফার্মাসিটিক্যাল এরিয়া ম্যানেজার কুদ্দুস মিয়া, ভোরের কাগজের সিনিয়র রির্পোটার সেজুতি মরিয়ম, খোলাকাগজের সিনিয়র রির্পোটার আলতাফ হোসেন, পপুলার২৪নিউজের নিউজ এডিটর ফিরোজ মিয়া, সাব এডিটর রকি, র্মাকেটিং ম্যানেজার হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক ও রোকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপ হাওলাদার এছাড়াও তামিম চৌধুরী, রিয়াজুল ইসলাম রিপন, ইকবাল ও হানিফ সাফি।এছাড়াও পপুলার২৪নিউকে শুভেচ্ছায় সিক্ত করেছে জেনিথ লাইফ ইন্স্যুরেন্স, ওয়ালটন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!