1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

মুকসুদপুরে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন

হুসাইন আহমদ কবির
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছে নগর সুন্দরদী গ্রামবাসী। মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুকসুদপুর থানার সামনে হাতে হাত রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে তারা। এসময় হত্যাকারী নাজমুল হক ঠাকুর বাদলের ফাঁসির দাবি জানায় তারা।
এর আগে মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর তারিখে ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। খুশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, নগর সুন্দরদী গ্রামের খুরশিদা আক্তার হত্যার প্রতিবাদে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মাববন্ধন করেছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!