1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে সতীশ চন্দ্র রায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুর প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৪ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক বাবু সতীশ চন্দ্র রায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনেরা। সোমবার (২৩ সেপ্টেম্বর)  বিকালে দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্বপন মৌলিকের হুকুমে খুনি সুদীপ্ত মৌলিক, রবি মৌলিক, মনোজ মৌলিক, বংকেশ মৌলিক, অরুণ মৌলিক, তরুণ মৌলিক, তপণ মৌলিক, নারায়ণ মৌলিক, বিষা মৌলিক, সাগর মৌলিক সহ অজ্ঞাত ৫/৬ জন মিলে নিরীহ কৃষক বাবু সতীশ রায়কে নৃশংসভাবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এসময় চাচা সতীশ রায়কে বাঁচাতে তার ভাইপো দীপঙ্কর রায় ঠেকাতে এলে তাকেও হামলাকারীরা পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা (মুকসুদপুর থানা মামলা নং-১৮) হলেও পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হননি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, খুনি পরিবারের একই বংশের সচীন মৌলিক নামের একজন অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না তিনি ডিএমপি-তে কর্মরত রয়েছেন। আদৌ নিহতের পরিবার সুষ্ঠু বিচার পাবেন কি-না? আমরা জানিনা। আমরা মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মাননীয় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী , পুত্র , কন্যা ও বিধান পান্ডে, অজয় রায়, সুবল রায়, রঞ্জন রায়, কেনা মন্ডল, ভজন রায়, বিবেক রায়, দীনেশ রায়, প্রমথ রায়, নীল রতন , সুব্রত রায়, অজিত রায়, অপূর্ব রায় প্রমুখ।

এবিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, আইন সবার জন্য সমান, হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা দোষীদের গ্রেফতারে করতে সক্ষম হব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!