1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

আনিচুর রহমান, মুকসুদপুর
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫৩৪ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয়বাদী দল বিএনপি। গত বৃহস্পতিবার সন্ধায় উজানি ইউনিয়নের ডিগ্রি কান্দী গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করে নিহত স্বজনদের হাতে আর্থিক সহায়েতা তুলে দেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন যুগ্নু মহাসচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ইমরান সালেহ্ প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামা, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন শেখ, মুকসুদপু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু খান, আরো উপস্থিত ছিলেন উজানি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক আশফাকুল আলম পলু , বাঁশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সোহেল, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাঈম শেখ, ভুলু শেখ, রাজন শেখ, মনির শেখ, জাহিদুল মোল্যা, পিপন মোল্যা, রমিম মোল্যাসহ মকসুদপুর-কাশিয়ানী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের কবর জিয়ারত করে ফিরে আসার পথে উজানি বাজারে স্থানীয় বিএনপির নেতাদের সাথে পথসভা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি শীর্ষ নেতারা। পথসভায় প্রধান অতিথি ইমরান সালেহ্ প্রিন্স ও বিশেষ অতিথি সেলিমুজ্জামান সেলিম শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মুকসুদপুর বিএনপির সকল নেতাকর্মীকে শহীদ পরিবারের পাশে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। পথসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদ মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!