1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের আহ্বান গোপালগঞ্জ আ.লীগের সভাপতির

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪৮৯ Time View

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সারা দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে। তা না হলে লুট হওয়া এসব অস্ত্র দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করতে পারে জামায়াত-শিবির ও জঙ্গিরা।’ সারা দেশের উদ্ভূত পরিস্থিতি এবং গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে সোমবার (১২ আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের তিনি এই আশঙ্কা করেন।

গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মাহাবুব আলী খান বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’ সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সহসভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোত্তাহিদুর রহমান শিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!