1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

গোপালগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশে মানুষের ঢল

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪৮৯ Time View

গোপালগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে’ সমাবেশগোপালগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে’ সমাবেশ

দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, মন্দিরে হামলা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারসহ আট দাবিতে গোপালগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে গোপালগঞ্জ জেলার সব উপজেলা থেকে আসা লোকজনে জেলা সদরের বিভিন্ন সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাস্তার পাশে দাঁড়ানো মানুষের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা গেছে। সোমবার সকাল ১০টা থেকে পাঁচ উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি ও প্রেসক্লাবের সামনে সমবেত হন। সেখানে ব্যানার-ফেস্টুন নিয়ে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন যোগ দেয়। এ সময় টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভ সমাবেশ নারী, পুরুষ ও শিশুরাও অংশগ্রহণ করেন। পরে দুপুর ২টায় এ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি সভাপতি রমেন সরকার। সমাবেশে অংশগ্রহণকারীদের লাখো কণ্ঠে ‘কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি কারো বাপ দাদার’, ‘কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠে আরেক বার’, ‘জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে’, ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা ছেড়ে কোথাও যাবো না’, ‘স্বাধীন দেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বিচার চাই বিচার চাই, হামলাকারীর বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি রায় চৌধুরী, সাবেক ছাত্র নেতা টিটো বৈদ্য, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!