1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুরে কিশোর হত্যার দায়ে যুবকের ৮ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৬৫০ Time View

ফরিদপুরে শাহেদ নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যার দায়ে ইব্রাহিম মোল্যা (১৯) নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম মোল্যা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রায়ের পানাইল এলাকার আলম মোল্যার ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। হত্যার ঘটনার সময় আসামি ইব্রাহিম মোল্যার বয়স ১৭ ছিল।

তবে রায়ের সময় আদালত ওই যুবকের বয়স ১৮ পার হওয়ায় পূর্বের কিশোর উন্নয়ন কেন্দ্রের আটক আদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের জসিম মোল্যার মেয়ের সাথে প্রতিবেশী সৌদি প্রবাসী শেখ সাদিরের ছেলে শাহেদ শেখের সাথে কথা বলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারী বেলা ১২ টার দিকে নিহত শাহেদ বাড়ীর পাশের মুদির দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মেয়েটির পরিবারের লোকজন লোহার রড ও লাঠি—সোটা দিয়ে তার উপর অতর্কিত হামলা করে। এতে শাহেদের মাথা ফেটে গুরুত্বর আহত হয়। আহত কিশোরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা অবনতি হওয়ায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দিন রাতে সে মারা যায়।

এই ঘটনায় নিহতের খালু লিটন খান বাদী হয়ে অভিযুক্তদের নামে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আলফাডাঙ্গা থানার উপ—পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ২০২২ সালের ২৮ শে জুন আদালতে অভিযোগপত্র জমাদেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি স্বপন পাল জানান, দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষে আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে অভিযুক্ত যুবককে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় তাকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত। এদিকে নিহতের মা শিল্পী বেগম এই রায়ে সন্তুষ্টি হয়নি। তাই তিনি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!