1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো.আবু বকর মিয়া

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৭৭০ Time View
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়ার অনুপস্থিতিতে থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান তার পুরষ্কার গ্রহণ করেন
গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া। বৃহম্পতিবার (৮ জুন) গোপালগঞ্জ পুলিশ সুপারের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় তাঁকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম তাঁকে সন্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করেন। এসময় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়ার অনুপস্থিতিতে থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান তার পুরষ্কার গ্রহণ করেন। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, এপ্রিল /২০২৩ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার মহোদয় গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরুপ ক্রেস্ট , সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন। পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত এ পুরষ্কারে ভূষিত হওয়ায় আমি আনন্দিত এবং গর্বিত। এ পুরস্কার প্রাপ্তির জন্য তিনি থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে এ পুরুষ্কার পরবর্তী কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!