1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় গণঅধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা ‎ ‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত

প্রকৃতি রাঙাচ্ছে বসন্তের শিমুল ফুল

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬১ Time View

ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতাকে ঝেড়ে অপরূপ রূপে প্রকৃতিকে সাজাতে আসছে ঋতুরাজ বসন্ত। তারই সংকেত দিতে ফুটেছে আগুনরাঙা লাল শিমুল ফুল। বসন্তের শুরুতেই শিমুল ফুলের স্বর্গীয় সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি।
বসন্ত এলেই যেন ভালোবাসার কথা জানান দিতে প্রকৃতিকে রাঙিয়ে দিয়ে হেসে ওঠে শিমুল ফুল। তাই ঋতু চক্রের আবর্তনে শিমুল ফুল তার মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারো হাজির হয়েছে প্রকৃতির মাঝে।

শিমুল ফুলের লাল আবির বসন্তকে দিয়েছে এক অনন্য মাত্রা। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায় যে কারো। তবে আধুনিকতার ছোঁয়ায় ও উন্নয়নের ধারায় প্রত্যন্ত অঞ্চল থেকেও এ গাছটি হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার পথে প্রান্তরে এখন আর এ ফুল তেমন চোখে পড়ে না। অথচ কয়েক বছর আগেও গ্রামের মেঠোপথে ও বাড়ির আঙিনায় দেখা যেতো শিমুল গাছ। শিমুল ফুল শুধু সৌন্দর্য বর্ধনই করে না। শিমুল গাছের রয়েছে নানা উপকারিতা। এর রয়েছে নানা ভেষজ গুণ।

পেটের পীড়াসহ নানা রোগে এ গাছের ছাল ব্যবহার হয়। জেলা উদীচীর সভাপতি মো. নাজমূল ইসলাম বলেন, বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রকৃতিতে শিমুল ফুলের লাল রঙের আভা ছড়িয়ে পড়ে চারদিকে।

আমরা বাংলার বসন্তে এই রক্তে রাঙা শিমুল ফুল অনন্তকাল ধরে দেখতে চাই। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক ও উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শুকলাল বিশ্বাস জানান, শিমুল ফুল বসন্তকালের ফুল। এ ফুলই মানুষকে স্মরণ করিয়ে দেয় বসন্ত এসেছে। এটি মালভেসি গোত্রের ফুল। তবে নানা কারণে এই গাছ হারিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!