1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

গোপালগঞ্জে দু’টি ডেন্টাল চেম্বার তালা ঝুলিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

সোহেল রানা
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৭১৭ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিকিৎসক না থাকায় দুইটি ডেন্টাল চেম্বার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ডেন্টাল কেয়ার দুইটির চিকিৎসকরা চেম্বার খোলা রেখেই চলে যান। এ কারণে চেম্বারে তাদের পাওয়া যায়নি।

এমনকি চেম্বার দুইটির কোনো কাগজপত্রও কেউ দেখাতে পারেননি। এ কারণে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুইটি খোলার অনুমতি দেওয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার মান কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলিফ শাহরিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!