1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

শেখ সেলিমের কাছে জামানত হারালেন ৫ প্রার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৯ Time View

নিকটতম প্রতিদ্ব›দ্বীর চেয়ে প্রায় ৩ লাখ ভোট বেশি পেয়ে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী একাংশ) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
রোববার (৭ জানুয়ারি) রাতে জেলার রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বেসরকারিভাবে শেখ ফজলুল করিম সেলিমকে জয়ী ঘোষণা করেন। এ নিয়ে তিনি এ আসন থেকে একটানা ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
রিটার্নিং অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম (নৌকা) ২ লাখ ৯৫ হাজার ২৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টি কাজী শাহীন (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট।
এ আসনে প্রতিদ্ব›দ্বী অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হাসান শাহীন (রকেট) পেয়েছেন ৩৭০ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী মো. জামাল উদ্দিন শেখ (সোনালী আঁশ) পেয়েছেন ৫৪৫ ভোট, জাসদের প্রার্থী মো. ফুল মিয়া মোল্যা (মশাল) পেয়েছেন ৬২২ ভোট ও মুক্তির জোটের প্রার্থী মো. মামুনুর রশিদ (ছড়ি) পেয়েছেন ২১১ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কাছে এই পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!