1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

এসপি কাপ অন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট—২০২৩ অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০০৯ Time View

স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এসপি অন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নগরকান্দা থানা। প্রতিযোগিতার রানার্স আপ হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানা। আজ বিকালে ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ফাইনালে নগরকান্দা থানা ফরিদপুর কোতোয়ালি থানাকে ২—১ সেটের ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা প্রতিযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানা দলকে ২৫—২৩, ২৫—২৩ এবং ২৫—২০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এর আগে উত্তেজনাপূর্ণ এই খেলাটি দেখার জন্য বিভিন্ন বয়সী দর্শক মাঠে এসে উপস্থিত হয়। এ সময় তারা উভয় দলের খেলোয়াড়দের খেলার প্রশংসা করেন এবং হাততালি দিয়ে অভিনন্দন জানান। খেলা শেষে ফরিদপুর পুলিশ সুপার মো: শাহজাহান(পিপিএম সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো.কামরুল আহসান তালুকদার(পিএএ), এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, ফরিদপুর সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

এ সময় ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ , বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে জেলা পুলিশ এই টুর্নামেন্টে আয়োজন করে খেলোয়াড়দের মাঠমুখি করতে সক্ষম হয়েছে। এখানে প্রত্যেকটা খেলাই ভালো হয়েছে এবং দর্শকেরা তা থেকে আনন্দ পেয়েছে। এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক ভালো খেলা উপভোগ করেছি। এবং ভালো খেলাও দেখতে পেয়েছি। আগামীতে এ ধরনের টুর্নামেন্ট থেকে অনেক ভালো খেলোয়ার বেরিয়ে আসবে বলে বক্তারা জানান।

এছাড়া খুব শীঘ্রই ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। প্রতিযোগিতায় অনুষ্ঠানে ম্যান অফ দ্যা ফাইনাল এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টের প্রত্যেক খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ , সেরা খেলোয়াড় এবং আম্পায়ারদের ও পুরস্কৃত করা হয়। উল্লেখ করা যেতে পারে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ও ২০ হাজার টাকা এবং রানার আপ দল ট্রফি ও ১৫ হাজার টাকার প্রাইজমানি অর্জন করেন। উল্লেখ করে যেতে পারে গত ২৮ নভেম্বর থেকে মোট ১০ টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!