1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্বতন্ত্র প্রার্থী হতে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়ার পদত্যাগ

হুসাইন আহমদ কবির
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৬৬ Time View

জাতীয় সংসদ নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া। তিনি গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও আওয়ামী লীগ ভরসা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর ও ৫ বারের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এর ওপর। পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো. কাবির মিয়া সাংবাদিকদের বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!