1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৫৭৮ Time View

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সুশান্ত মন্ডল ৫২ নামে এক দর্জি নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মলয় মন্ডল, উজ্জ্বল মন্ডল, মৃনাল মন্ডল, অমর মন্ডল ও সরস্বতী মন্ডলের সাথে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল।

মঙ্গল সুশান্ত তার বাড়ির জমিতে ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতন্ডা বাধে। এরই জের ধরে রাত ১০টার দিকে লাঠিসোটা নিয়ে সুশান্তর উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সুশান্ত। সুকান্তকে তার পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে সুশান্তকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১২ টার দিকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে যাওয়ার পথে রাত আড়াই’টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৌছালে তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে স্বজনেরা গোপালগঞ্জ সদর থানায় এসে হাজির হয়। ঘটনার সত্যতা নিশ্চিৎ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!