1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান আধুনিক মধুখালী গঠনে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মাসুদুর রহমান মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা  গোপালগঞ্জে একদিনে আওয়ামী লীগের ১৮ নেতার পদত্যাগ ঘোষণা যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতনের মূলহোতা গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে মধুখালীতে জামায়াতের গণমিছিল সদরপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ: বাইকসহ আটক ২ ফরিদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর ছিনতাইকারী চক্রের নৃশংস হামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি

রাজবাড়ীতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ,পুলিশসহ আহত ২০

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৪ Time View

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেড় হওয়া মিছিল থেকে পুলিশ উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত ২০ জন আহত হয়েছে।এসময় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান , বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে মিছিল বের করে জেলা বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের পান্না চত্বর ঘুরে আবারও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় ফিরছিল।
জেলা শিল্পকলা একাডেমির সামনে এলে হঠাৎ বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ১০ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা বের করি। পুলিশ আমাদের পান্না চত্বর পর্যন্ত যাওয়ার অনুমতি দেয়। পুলিশের কথামতো শান্তিপূর্ণভাবে পান্না চত্বর ঘুরে আমার বাসায় আসতে থাকি। হঠাৎ পুলিশ শোভাযাত্রার পেছন থেকে আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করে গুলি চালায়। এতে আমাদের ১৫/২০ নেতাকর্মী আহত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, মিছিলটি পান্না চত্বর থেকে সুশৃঙ্খলভাবেই ফিরছিল। কোর্ট চত্বর এলাকায় এসে হঠাৎই বিএনপির নেতাকর্মীরা তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে পুলিশের ওপর উসকানিমূলকভাবে অতর্কিত হামলা করে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!