1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের আগের দিন গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখা দিন বদলেছে, মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার বোয়ালমারীতে কলেজ শিক্ষকের অভিনব জালিয়াতি সদরপুরে এসএসসি ’৯৮ ব্যাচের পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন ফরিদপুরে উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: মাইক্রোবাস ও একাধিক মোবাইলসহ গ্রেফতার ১ তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটিতে গোপালগঞ্জের ইব্রাহিম মোল্লা সদরপুরে জুলাই আন্দোলনের চেতনা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের আহবান গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

বিশ্বকাপ ফাইনালের আগের দিন গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

বিশ্বকাপ ফাইনালের মাত্র এক দিন আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক দুই যুবক আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন সমর্থনের এই সিদ্ধান্ত উদযাপন করতে তারা ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন।

গতকাল (শনিবার, ১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ওই দুই যুবক হলেন রাতইল ইউনিয়নের বাসিন্দা হাসিব মুন্সি ও ওহিদুল শেখ। তারা দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির ধারাবাহিক নৈপুণ্য, নেতৃত্ব ও মাঠের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তারা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।

হাসিব মুন্সি ও ওহিদুল শেখ বলেন, “লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্য ও নেতৃত্ব আমাদের মুগ্ধ করেছে। তাই আমরা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতেই ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছি।”

তাদের এই ব্যতিক্রমী আয়োজন দেখতে স্থানীয় শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি করে।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মধ্যেই এমন অভিনব আয়োজন এলাকায় কৌতূহল ও আনন্দের পরিবেশ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!