1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২২ Time View

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকালে শহরের ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বে প্রথমে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় গোপালগঞ্জ পৌরসভা, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এ কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে তাঁদের আদর্শ ও অবদান স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাইয়ের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!