1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই প্রকাশ, শিক্ষার্থীদের মাঝে বিতরণ বানিয়ারচরে অবৈধ স্থাপনার অভিযোগ, সরকারি জমি দখল ও করাতকল নিয়ে প্রশ্ন যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

ফরিদপুরে উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: মাইক্রোবাস ও একাধিক মোবাইলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম এবং ছবি ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১৮ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ব্যক্তিগত মাইক্রোবাস, ৭টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৫টি এটিএম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর ফারহান।

মামলার এজাহার ও র‌্যাবের প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আতিয়ার দর্জি একটি সুসংগঠিত চক্রের সহায়তায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল করত। পরবর্তীতে উক্ত ফেক অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের সাথে যোগাযোগ স্থাপন করা হতো। নিজেদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তারা বিভিন্ন তদবির, অবৈধ প্রভাব বিস্তার এবং অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের অপচেষ্টা চালিয়ে আসছিল।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সাথে সরকারের কোনো কর্মকর্তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ডিজিটাল জালিয়াতির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচন পত্রের (Requisition) ভিত্তিতে র‌্যাব-১০-এর গোয়েন্দা দল অপরাধীদের ওপর নজরদারি বৃদ্ধি করে।

পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার গভীর রাতে ভাঙ্গা থানার আজিমনগর এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত আতিয়ার দর্জিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে এলিট ফোর্সের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে কোম্পানি কমান্ডার মেজর ফারহান সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলেন,”সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে যোগাযোগ করা হলে, শতভাগ নিশ্চিত না হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন বা সংবেদনশীল তথ্য প্রদান থেকে বিরত থাকুন।”

একই সাথে এ ধরনের কোনো সাইবার অপরাধ বা প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থা অথবা র‌্যাবকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!