1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে জুলাই আন্দোলনের চেতনা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের আহবান

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৫ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

আজ (বৃহস্পতিবার, ১৬জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা, জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সংগে স্বরন করেন এবং তাদের রক্তের অবদান জাতী চিরদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবেন বলে উল্লেখ করেন। তারা আরো বলেন, জুলাই শহিদদের আদর্শ ধারন করে দেশপ্রেম,ন্যায় বিচার, গনতান্ত্রিক মুল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, আগামী নতুন প্রজম্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরতে হবে। তবে উপস্থিত অনেক জুলাই যোদ্ধা আক্ষেপ করে বলেন, যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে জুলাই যুদ্ধ হয়েছিল আমরা এখনো সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাই নাই। তারা আরো বলেন, এইদেশে আর যেন কোন ফ্যাসিবাদ তৈরী না হয়।জুলাই নিয়ে যারা সোস্যাল মিডিয়ায় কটাক্ষ করে তাদের কে আইনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচি মজুমদার, নির্বাচন কমিশনার মোঃ মঞ্জুর হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রনেন্দ্র রায় চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, জামায়াতের ইসলামীর আমির দেলোয়ার হাওলাদার, জুলাই যোদ্ধা ,রাকিবুল হাসান, হাবিব সিয়াম, নুসরাত জাহান লরী,তরিকুল ইসলাম,প্রবাসী হিমেল দেওয়ান গন অধিকার পরিষদ নেতা জাহিদ হাসান, হৃদয় হাওলাদার সহ আহত জুলাই যোদ্ধা, বীর মুক্তি যোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সব শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!