1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখা

Sk Md Arif
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মুফতি হাফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাহাদি হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ তৈয়বুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনো মিয়া, প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!