1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

বিএনপি নেতা রিজভীর নামে গোপালগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

সোহেল রানা
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৭৯ Time View

গোপালগঞ্জে দায়েরকৃত মানহানি মামলায় হাজির না হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে গোপালগঞ্জের ১ নম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মো. রুবেল শেখ এ পরোয়ানা জারি করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর আসামি রুহুল কবির রিজভী প্রতারণা ও জাল কাগজপত্র সৃজন করে বাদী গোপালগঞ্জ জেলা জজশীপের সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান-সম্মান ও ভাবমূর্তি নষ্ট করতে মনগড়া ও জালিয়াতির মাধ্যমে সৃজিত বইয়ের রেফারেন্স উল্লেখ ২৩ জনের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা, মানবতাবিরোধী কর্মকাÐসহ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরেন। ওই ২৩ জনের মধ্যে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারসহ তার বাবা হাসেম সরদার, দুই চাচা আ. মালেক সরদার, তৈয়াবুর রহমান সরদারের নাম রয়েছে। একই বছরের ২৪ ডিসেম্বর এই সংবাদ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার ২০১৯ সালের ২০ জানুয়ারি বিএনপি নেতা রুহুল কবির রেজভীর নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!