1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মোটরসাইকেলে আসছে নতুন অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা

শেখ মোহাম্মদ আরিফ
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৯ Time View

আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের মোটরসাইকেল মালিকদের জন্য নতুন অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রস্তাবিত এই কর কাঠামো অনুযায়ী, মোটরসাইকেলের সিসি অনুযায়ী বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর দিতে হতে পারে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে করের আওতার বাইরে রাখার প্রস্তাব রয়েছে।

সূত্র জানায়, ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে। ফলে ছোট ইঞ্জিনের মোটরসাইকেল ব্যবহারকারীরা এই অতিরিক্ত কর থেকে মুক্ত থাকবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০টি। যদিও সিসিভিত্তিক আলাদা পরিসংখ্যান সংস্থাটির কাছে নেই। এনবিআরের ধারণা, নতুন এই কর ব্যবস্থা চালু হলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে।

বর্তমানে মোটরসাইকেল মালিকদের আলাদাভাবে কোনো অগ্রিম আয়কর দিতে হয় না। শুধু এককালীন রেজিস্ট্রেশন ফি এবং নির্ধারিত সময় পরপর রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। বর্তমানে ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা। এছাড়া দুই বছর পরপর ১ হাজার ১৫০ টাকা করে চার কিস্তিতে মোট ৪ হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়।

অন্যদিকে, ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা। এ ক্ষেত্রে দুই বছর পরপর ২ হাজার ৩০০ টাকা করে চার কিস্তিতে মোট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

প্রস্তাবিত নতুন কর কার্যকর হলে দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের বার্ষিক ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!