1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক পঞ্চগড়ে মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অসহায় শিক্ষার্থী নুরা জান্নাত চুমকির দায়িত্ব নিলেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় মণিরামপুরে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আ’ত্ম’হ’ত্যা’ মণিরামপুরে অপহৃত ১৩ বছরের নাবালিকা উদ্ধার, ৪৮ ঘণ্টায় পুলিশের সফল অভিযান সেন্ট জন বিয়ানী হাসপাতাল: মানবসেবায় এক অনন্য প্রতিষ্ঠান মুক্ত গণমাধ্যম দিবসেই ফরিদপুর মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, অনুমতি ছাড়া ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা মধুখালীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে পৈত্রিক জমি দখলের অভিযোগ

মণিরামপুরে অপহৃত ১৩ বছরের নাবালিকা উদ্ধার, ৪৮ ঘণ্টায় পুলিশের সফল অভিযান

আবু রায়হান, মণিরামপুর (যশোর)
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪ Time View

যশোরের মণিরামপুর উপজেলায় প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় অপহৃত হওয়া ১৩ বছর বয়সী এক নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। পুলিশের দ্রুত ও পরিকল্পিত অভিযানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই খুলনা অঞ্চল থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের দরিদ্র ও শান্ত স্বভাবের একটি পরিবারের ওই নাবালিকা (নাম প্রকাশে অনিচ্ছুক) গত ১ মে দুপুর ১২টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। প্রথমে আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিকেলের পর বিষয়টি গুরুতর আকার ধারণ করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং সবার পরামর্শে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডি দায়েরের পরপরই থানা পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং শিশুটিকে উদ্ধারে মাঠে নামে।

সূত্র জানায়, কুলটিয়া গ্রামের প্রত্যয় বিশ্বাস (২১), পিতা: মৃত প্রতাপ বিশ্বাস, দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে পছন্দ করতো। কিন্তু মেয়েটির পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সে তার প্রভাবশালী আত্মীয়-স্বজনদের সহায়তায় পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করে।

অপহরণের পর মেয়েটিকে ভয়ভীতি প্রদর্শন করে খুলনার একটি গোপন স্থানে আটকে রাখা হয়, যাতে পরিবার বা আইনশৃঙ্খলা বাহিনী সহজে তার সন্ধান না পায়। এদিকে, জিডির পরপরই মণিরামপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে এবং মাঠপর্যায়ের অনুসন্ধান জোরদার করে। পুলিশের একাধিক টিম সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে থাকে।

টানা ৪৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান এবং কৌশলগত অভিযানের মাধ্যমে অবশেষে খুলনা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠার পর মেয়েটিকে ফিরে পেয়ে তার পরিবারে স্বস্তি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় প্রভাবশালী মহলের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও পুলিশ কোনো চাপের কাছে নতি স্বীকার না করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে সচেতন মহল মনে করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন,
“ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে এবং মাঠপর্যায়ে একাধিক টিম একযোগে কাজ করে। টানা অভিযানের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যেই খুলনা থেকে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন,
“কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে পুলিশ নত স্বীকার করে না। আইন সবার জন্য সমান। অপহরণসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!